শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

লালপুরে ভীমরুলের ঘর পোড়াতে গিয়ে পুড়ে গেল বসতবাড়ি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা।।

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুরে আগুন জ্বালিয়ে ভীমরুলের বাসা ভাঙ্গতে গিয়ে একটি বাড়ী পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গৌরীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ীর রান্না ঘরে ভীমরুলের বাসা ছিল। ভীমরুলের কামড়ে দুজন আহত হয়। ভীমরুলের কামড়ের ভয়ে বাড়ীর মহিলাসহ সদস্যরা রান্না ঘরে যেতে ভয় পেতো। আজ সকালে আগুন জ্বালিয়ে ভীমরুলের বাসা ভাঙ্গতে গিয়ে অসাবধানঃবশত ঘরে আগুন ধরে যায়। সে আগুন বাড়ির অন্যন্য ঘরেও ছড়িয়ে পড়ে সাতটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে লালপুর ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ীর মালিক জাহাঙ্গীর আলম জানান।
স্থানীয় ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!