শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

নন্দীগ্রামে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নন্দীগ্রাম‌ থানা পুলিশের বিশেষ ঝটিকা অভিযান, প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা উদ্ধার
———–
এস এম রাজা॥ আজ ৩১ জুলাই’২২ সকালে বগুড়া জেলার নন্দীগ্রাম থানা পুলিশ বিশেষ ঝটিকা তল্লাশি অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গাঁজার‌ মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। নন্দীগ্রাম থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদদের ভিত্তিতে লালমনির হাটের বুড়িমারি স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজা পাওয়া যায়। গাঁজা গুলো ১০টি প্যাকেটে করে ট্রাকের ক্যাবিনের উপরে বিশেষ কায়দায় রাখা ছিলো। এসময় গাঁজা ব্যবসায়ী ও বহনকারী ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে তুহিন আলম (২৫) ও দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের হাতেম আলীর ছেলে হাসিবুল ওরফে জাহাবুল (২৩) কে গ্রেফতার করে। বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনা মোতাবেক চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এস আই বিকাশ চক্রবর্তী সহ সঙ্গীয় ফোর্সরা বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!