শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

পাবনায় কিশোরগ্যাং এর দৌরাত্ম্য প্রতিরোধে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

কিশোর গ্যাং প্রতিরোধে ডিবি পুলিশের তল্লাশি বিভিন্ন স্থান থেকে মাদক ও চাকু সহ ৭ জন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার।।
মাদক নিয়ন্ত্রন, কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ সুপার পাবনা মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় গত ২৯ জুলাই পাবনা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার উদ্যোগে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশি কালে, পাবনা জেলা ডিবি পুলিশের চেকপোস্ট অভিযান”

জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল ২৯/০৭/২০২২ তারিখ পাবনা জেলার সদর থানাধীন সিংগা রেলগেট এলাকায় চেকপোষ্ট করা কালে এক মোটরসাইকেলে তিনজন আরোহী দেখে তাদের চেকপোষ্টে থামিয়ে তাল্লাশী করে। উক্ত মোটরসাইকেল আরোহীদের দেহ তল্লাশী কালে তাদের হেফাজত হইতে ১০(দশ) গ্রাম মাদক দ্রব্য গাঁজা পাওয়া যায়। ধৃত মোটরসাইকেল আরোহীরা হলো মোঃ হেলাল আলী (৩৫), পিতা-মোঃ নওশেদ আলী, সাং-শালগাড়ীয়া (মোজাহিদ ক্লাব ) থানা-পাবনা সদর জেলা-পাবনা, মোঃ সুমন হোসেন (৩৬) , পিতা-মৃতঃ এরশাদ আলী সাং-শালগাড়িয়া মোজাহিদ ক্লাব, থানা-পাবনা সদর জেলা-পাবনা, মোঃ রিপন আলী (৪০), পিতা-মৃতঃ ইউসুফ আলী সাং-শালগাড়ীয়া মোজাহিদ ক্লাব থানা-পাবনা সদর জেলা-পাবনা।
উল্লেখ যে, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রজু প্রক্রিয়াধীন।

অপর দিকে কাশিপুর মোড়ে চেকপোস্ট এ আই সি হেমায়েতপুর ও এস আই মোঃ শহিদুল্লাহ এ এস আই আমিন উদ্দিন ও ফোর্স সহ তল্লাশি কালে চাকু সহ তিন জন কে কে আটক করা হয়।
এ ছাড়াও এস আই মোঃ আবু রায়হান সরদার সঙ্গীয় এস আই মোঃ শরিফুল ইসলাম সহ দোগাছি ইউনিয়ন এলাকার চর আশুতোষপুর পূর্ব পাড়া সাকিনের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ি মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (৪২) পিতা,মৃত কিসমত ব্যাপারী কে তাহার বসত বাড়ির আঙ্গীনায় হেরোইন বিক্রির সময় ৩( তিন) গ্রাম হেরোইন সহ আটক করা হয়। তাহার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

জেলার আইন শৃংখলা রক্ষায় পুরো জেলায় এ ধরনের অভিযান ও চেকপোস্ট চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!