শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দিগলকান্দি পুলিশ ফাঁড়ি পরিদর্শন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

অদ্য ১০ ই ফেব্রুয়ারী, ২০২২ খ্রিঃ তারিখ জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া দৌলতপুর থানাধীন দিঘলকান্দি পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শন করেন। বিরূপ আবহাওয়ায় সংক্ষিপ্ত পরিসরে সালামী গ্রহণ ও পরিদর্শন প্যারেডের পর গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন,সরকারী অস্ত্রগুলি ও মালামাল সরেজমিনে পরিদর্শন করা হয়। ক্যাম্পে আগত সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদান, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক বিরোধী অভিযান, সরকারী সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশি সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছাতে এবং সমস্যাসমূহ সমাধানে সমন্বিত ভাবে সম্মানিত পুলিশ প্রধান মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডিআইজি, খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার, কুষ্টিয়ার নেতৃত্বে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং জোরদারে গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব এস এম জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, এস আই মুন্সি বাহারুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ এবং ক্যাম্পের অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!