শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন হাসান শামীম ইকবাল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

সিআইডি বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন।
~~~~~~~
জনবান্ধব পুলিশ কর্তা হিসেবে ব্যাপক পরিচিত সিআইডি বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার জনাব মোঃ হাসান শামীম ইকবাল আজ ২ ফেব্রুয়ারি অপরাহ্ণে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। আজ অপরাহ্ণে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৩ জন সহকারী পুলিশ সুপার কে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতির আদেশ প্রদান করেন। সিআইডি বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবাল বগুড়া জেলার সদর থানা, দিনাজপুর কোতোয়ালি থানা, রংপুর জেলার পীরগঞ্জ মিঠাপুকুর থানাসহ বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৯ সালে সরাসরি সাব ইন্সপেক্টর পদে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি বগুড়া জেলার জনগণের কাছে ইকবাল হিসাবে ব্যাপক জনপ্রিয়। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাবু পাড়া গ্রামের হাফিজুর রহমানের জৈষ্ঠ্য পুত্র। ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার এই পদোন্নতির জন্য বগুড়াবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!