শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীর রূপপুরে হ্রদয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ঈশ্বরদীর রূপপুরে হৃদয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
এম এন সরদার।। আজ ১৫ ডিসেম্বর বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড়ে ওই এলাকার কলেজ ছাত্র ও ব্যবসায়ী হৃদয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হববুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মণ্ডল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক ও শিল্পী শিক্ষক মাসুদ রানা, রফিকুল ইসলাম সুলতান, আমিনুর রশিদ পলাশ, মজিবুর রহমান সোহাগ ও হ্রদয়ের মা রুবিনা বেগম প্রমূখ। বক্তারা অবিলম্বে হৃদয় হত্যার গ্রেপ্তারকৃত মূল আসামির দ্রুত বিচার আইনে বিচার সম্পন্ন করে ফাঁসির দাবি করেন এবং এর সাথে জড়িত অন্যান্য আসামিদেরও অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য গত ১০ ডিসেম্বর সকালে রুপপুর তিনবটতলা থেকে খুনিরা মাইক্রোবাস ভিড়িয়ে নাইমুল ইসলাম হৃদয় (২৪) কে অপহরণ করে নিয়ে যায় এবং তার বাবা নতুন রুপ পুর এলাকার মজনু হোসেন মোল্লার নিকট ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে । অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে শেষ পর্যন্ত ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া চাঁদ আলীর বাড়িতে হৃদয় কে ১০ টুকরো করে কেটে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ চারদিনব্যাপী উদ্ধার অভিযান শেষে টেবুনিয়া থেকে মূল আসামী হোসেনকে গ্রেফতার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৩ ডিসেম্বর রাতে হ্রদয়ের দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!