শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

লালপুরে ইউপি সদস্যের লাশ উদ্ধার, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

লালপুরে ইউপি সদস্যের লাশ উদ্ধার
লালপুর নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মতিউর রহমান মতি (৫০) নামের এক ইউপি সদস্যর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতি উপজেলার দুয়ারিয়া ইউপি’র এরশাদনগরের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং ঐ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) ও উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার (৬ নভেম্বর) সকালে দুয়ারিয়া ইউপি’র মাঝগ্রাম রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ জানায়,‘সকালে স্থানীয়রা মাঝগ্রামের রাস্তার পাশে সাদা রং এর শার্ট ও কালো প্যান্ট পড়া অবস্থায় মতিউর রহমান মতি ইউপি সদস্যের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) ফজলুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ্য পানের কারনে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক করন বলা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!