বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড সন্তানের পিস্তলের গুলিতে এসআই আহত ঈশ্বরদীর জোড়া খুনের রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার ঈশ্বরদীতে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ, দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা জামায়াত নেতাকে মারধর করেছে বিএনপির নেতাকর্মী

ঈশ্বরদীতে বিনা মূল্যে শাক সবজীর বীজ বিতরন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০


এস এম দীপ্ত।। আজ ৯ সেপ্টেম্বর (বুধবার)সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত চলতি খরিপ মৌসুমে ক্ষতিগ্রস্হ ২ হাজার কৃষককে বিনা মূল্যে শাক সবজীর বীজ প্রদান করা হয়েছে।
সকালে উপজেলা উদ্যান নার্সারিতে আয়োজিত এই বীজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম খান। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ। পরে কৃষকদের মাঝে বীজ প্রদান করা হয়। চলতি অর্থবছরে খরিফ মৌসুমে ক্ষতিগ্রস্হ কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ঈশ্বরদী উপজেলার ২ হাজার কৃষককে বিভিন্ন ধরনের শাক সবজির বীজ প্রদান করা হয়েছে। ইউনিয়ন ওয়ারী বীজ প্রাপ্ত কৃষকের সংখ্যা হচ্ছে সাঁড়ায় ২শ জন, পাকশী ১শ৫০জন,সলিমপুর ১ শ৫০জন, সাহাপুর ২’শ জন, লক্ষিকুন্ডা ৮শ জন, দাশুড়িয়ায় ১শ৫০ জন,মুলাডুলি ২শ জন ও পৌরসভায় ১শ জন। প্রদানকৃত বীজের মধ্যে রয়েছে প্রতি জনের জন্য লাল শাক ৫০ গ্রাম, ডাটা শাক ৫০ গ্রাম, কলমি শাক ৫০ গ্রাম, মুলা শাক ১০০ গ্রাম, পুঁইশাক ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, শসা হাইব্রিড ৩ গ্রাম, লাউ হাইব্রিড ৫ গ্রাম, মিষ্টি কুমড়া হাইব্রিড ৫ গ্রাম, করোলা হাইব্রিড ১০ গ্রাম, মরিচ হাইব্রিড ২ গ্রাম , বরবটি হাইব্রিড ১০ গ্রাম,ও সিম ৫০ গ্রাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!