বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২

জাতীয় পরিচয়পত্র ছাড়াও টিকা নেয়া যাবে যেভাবে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

 

 

 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) না থাকা ব্যক্তিদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিতে বিশেষ প্রক্রিয়ায় নিবন্ধন করা হবে। গত ২৭ জুলাই আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এনআইডি না থাকাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেয়ার নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়।

গত ২৭ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা দেয়া হবে বলে চিঠিতে বলা হয়।

এতে আরও বলা হয়, ১৮ বছরের ওপরে অথচ এনআইডি কার্ড নেই, এই ধরনের জনগোষ্ঠীকে বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে পর্যায়ক্রমে টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জনসাধারণকে টিকাদান কেন্দ্রে নেয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।

এই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, সকল বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সকল জেলা প্রশাসকের (ডিসি) পাঠানো হয়েছে।

গত ২৭ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেছিলেন, ‘টিকা দেয়ার বিষয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। সেই কারণে আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকাকেন্দ্র স্থাপন করছি। যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চান, তারা ওখানে এসে টিকা নিতে পারবেন। এই সুবিধাটা আমরা করে দিচ্ছি। তারা এনআইডি কার্ড নিয়ে আসলেই টিকা দিতে পারবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!