শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

শুরু হলো ক্যাটেল ট্রেনের যাত্রা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১

 

 

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী থেকে এবারও ঢাকার উদ্দেশ্যে ক্যাটেল ট্রেনের যাত্রা শুরু হলো। সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ট্রেনের উদ্বোধন করা হয়। প্রথম দিনে ১২০টি গরু নিয়ে ক্যাটল ট্রেন ঢাকা উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টি, রাজশাহী থেকে ২০ টি, ও বড়াল ব্রীজ থেকে ২০টি গরু উঠানো হয়। ১৬০টি গরুর ধারণক্ষমতা নিয়ে এই ট্রেনের যাত্রা শুরু হয়। আরটিও অয়াগনে ২০টি করে গরু ধারণ ক্ষমতা রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানাযায়, বিশেষ এ ট্রেনে গরু, মহিষ, ছাগল, ভেড়া পরিবহন করা হবে। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করবে। ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে আসতে পারেন এজন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

গত বছরও ব্যবসায়ীদের সুবিধার জন্য এই ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করা হয়। তবে ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় মাত্র একদিন চলাচল করেছিল এ ট্রেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!