শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

দেবত্তরে সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর ১ জন নিহত, আহত –৪

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১

— ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আজ ভোরে ঈশ্বরদী চাটমোহর সড়কের দেবোত্তর নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ সাইদুল ইসলাম (৬০)। সে একজন ব্যবসায়ী ও ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলা গ্রামের মৃত হজো প্রামানিকের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা গেছে, ভোর পাঁচটার দিকে একটি ইঞ্জিনচালিত সিএনজি নিয়ে উক্ত সাইদুল সহ ৫ জন ঈশ্বরদী থেকে চাটমোহর হাটে যাচ্ছিল। যাবার পথে উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সামনে থেকে ভেঙেচুরে দুমড়ে সিএনজির সকল যাত্রী আহত হয় এবং সাইদুল ঘটনাস্থলেই নিহত হয়। সংবাদ পেয়ে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!