সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

করোনাভাইরাস এর নতুন হটস্পট এখন রাজশাহী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১

রাজশাহী অফিস।।

করোনাভাইরাসের ‘নতুন হটস্পট’ রাজশাহীতে সামান্য কমেছে সংক্রমণের হার। রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে জানাযায় মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৯ জনের করোনা পজেটিভ এসেছে। এতে দেখা যায়, আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ কমে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬২ শতাংশ। যা আগের দিন সোমবার ছিল ৪৫ দশমিক ০৭ শতাংশ। এর আগে এ জেলায় শনাক্তের হার ছিল গত বৃহস্পতিবার ৪২ দশমিক ২৮ শতাংশ, শুক্রবার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, শনিবার ৫০ দশমিক ২৭ শতাংশ এবং রোববার ৪১ দশমিক ২৯ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার দুই ল্যাবে ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৯৯ জনের পজিটিভ আসে।

এছাড়াও নওগাঁর ৭১ নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আর চাঁপাইনবাবগঞ্জের দুইটি নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজেটিভ এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!