শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে আজ ১৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ০৮:০০ ঘটিকায় এই ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

দীর্ঘ সময় ধরে টানা দায়িত্ব পালন শেষে জেলা পুলিশের সদস্যদের মনোবল চাঙ্গা করা, কর্মচাঞ্চল্য বৃদ্ধি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিট ও থানার সর্বস্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে জেলা পুলিশের সকল ইউনিট ও ফোর্সের সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় ও বাইরের খ্যাতনামা শিল্পীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং কৌতুক পরিবেশনের মাধ্যমে উপস্থিত সকলকে আনন্দে মাতিয়ে তোলেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ও ফোর্স, পুলিশ সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিক শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন জেলা পুলিশের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত উদ্দীপনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!