শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন,
৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার
——-

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
গত ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত প্রায় ৬মাসে ঈশ্বরদী-আটঘরিয়ায় ৭৫টি মাদক সংক্রান্ত মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছে ৭৭জন।

অন্যদিকে, মোবাইল কোর্ট করা হয়েছে ৯৫টি। এসব মোবাইল কোর্টে ৯৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর মধ্যে ঈশ্বরদী থানায় মাদকের মামলা হয়েছে ৬৭টি। গ্রেফতার হয়েছে ৬৯জন। এসময় মোবাইল কোর্টে ৭৫ টি মামলায় ৭৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আটঘরিয়া থানায় মাদকের মামলা হয়েছে ৮টি। গ্রেফতার হয়েছে ৮জন। ২০টি মোবাইল কোর্টে ২২জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখিত সময়ের মধ্যে দুই থানায় গাঁজা উদ্ধার করা হয়েছে ১৩ কেজি ৩শ ৪৫ গ্রাম, ইয়াবা ১ হাজার ৬শ ৫৭ পিচ, ট্যাপেন্ডাডল ৪শ ৩৫ পিচ, হেরোইন ১শ ২৭গ্রাম, ফেনসিডিল ৯৯ বোতল, মদ ৫শ ১৩ লিটার, বিয়ার ৪০ বোতল, আফিম ২শ ৯২ গ্রাম ও তাড়ী ৩শ লিটার।

এর মধ্যে আটঘরিয়ায় উদ্ধার করা হয়েছে ৭কেজি ১শ ৭৫ গ্রাম গাঁজা, ৬শ ১৪ পিচ ইয়াবা ও ১শ টি ট্যাপেন্ডাডল।
অবশিষ্ট সবই ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার উল্লেখিত তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ অনুযায়ী ঈশ্বরদী ও আটঘরিয়া দুই থানায় মাদক দ্রব্য নির্মুলে পুলিশ সাধ্যমত কাজ করে যাচ্ছে। কোন ক্রমেই মাদক দ্রব্য ব্যবসার প্রসার ঘটাতে দেয়া হবে না। তিনি এব্যাপারে জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!