পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার
স্টাফ রিপোর্টার।।
পাবনা জেলার মে মাসের পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার
আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ জুন ) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ’কে এ সম্মাননা দেওয়া হয়েছে।
পাবনা জেলার পুলিশ সুপার ছুফি উল্লাহ তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।
পাবনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী সার্কেলের দুই থানা (ঈশ্বরদী – আটঘরিয়া) কে গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলা নিষ্পত্তি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধারসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ কৃতিত্ব স্বরূপ পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে কথা হলে ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। ঈশ্বরদী সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।