ভালোবাসা দুই প্রকার
—— এস এম রাজা
ভালোবাসা দুই প্রকার
কৃত্রিম ও অকৃত্রিম
কৃত্রিম ভালোবাসায় থাকে স্বার্থ
অকৃত্রিম ভালোবাসা হয় নিঃস্বার্থ।
অকৃত্রিম ভালোবাসার বাহ্যিক রূপ
নাও হতে পারে সুশ্রী ও মসৃণ
কিন্তু কৃত্রিম ভালোবাসার বাহ্যিক রূপ হয়
অভাবনীয় সুশ্রী ও মসৃণ।
কৃত্রিম ভালোবাসা থাকে মতলববাজীতে ব্যস্ত
অকৃত্রিম ভালোবাসা রয়
নিজেকে বিলাতে ব্যস্ত।
কৃত্রিম ভালোবাসা থাকে স্বল্পক্ষণ
অকৃত্রিম ভালোবাসা রয়
জীবন মরণ।
কৃত্রিম ভালোবাসা শত্রুও হয়
অকৃত্রিম ভালোবাসা মিত্র হয়েই রয়।