
১০ মে’২৬ রাতে পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহ’র দিকনির্দেশনায় এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার’র সার্বিক তত্ত্বাবধানে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমানের নেতৃত্বে একদল থানা পুলিশ ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামে আবদুল্লাহর নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আবদুল্লাহকে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোয়েন্দা নজরদারিতে নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয় এবং অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারসহ আসামী গ্রেফতারের মাধ্যমে অভিযান সফল হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানিয়েছেন, এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।