ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী প্রেসক্লাবের চলমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ’২৬) ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংখ্যা গরিষ্ঠ সদস্যের দাবীর প্রেক্ষিতে সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোস্তাক আহমেদ কিরণ (দৈনিক ভোরের কাগজ), এস এম রাজা (সাপ্তাহিক জংশন), এস এম ফজলুর রহমান (দৈনিক করতোয়া), আলহাজ্ব সুমার খান (সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী), খোন্দকার মাহাবুবুল হক দুদু (দৈনিক আজকের পত্রিকা), সেলিম সরদার (দৈনিক সমকাল), মো. মহিদুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর), ওহেদুজ্জামান টিপু (দৈনিক বীর বাংলা), জাহাঙ্গীর হোসেন (দৈনিক খবরের কাগজ), ওয়াহেদ আলী সিটু (দৈনিক আমাদের সময়), শহিদুল্লাহ খান (দৈনিক নয়াদিগন্ত) ও শেখ মেহেদী হাসান (দৈনিক কালের কণ্ঠ)।
প্রেসক্লাবের কার্যক্রম সচল রাখা এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে নব গঠিত আহবায়ক কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানসহ সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান ও সহসভাপতি আনোয়ার হোসেন জনি। এছাড়াও বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।