শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি –ডেপুটি স্পিকার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২

দূর্গাপূজাকে সামনে রেখে উসকানি মূলক মিথ্যা বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি
———————–
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি
——————–
এস এম রাজা  ।। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি বলেছেন, দূর্গা পূজাকে সামনে রেখে উসকানি মূলক মিথ্যা বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি। মিথ্যাচার করতে করতে বিএনপির নেতাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে। এদের প্রতি সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ ১ অক্টোবর’২২ দুপুরে ঈশ্বরদীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বিএনপি-জামাত-জঙ্গিগোষ্ঠী হীন অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করেই নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা এবারও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পায়তারা করছে। যেকোন মূল্যে দেশের সংবিধান সমুন্নত রাখা হবে। ডেপুটি স্পিকার আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত করার সুযোগ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষ এখানে বসবাস করছে। পূজা মন্ডপ পরিদর্শনকালে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা, বেড়া পৌর সভার মেয়র আসিফ শামস রঞ্জন উপস্থিত ছিলেন। এর আগে ডেপুটি স্পিকার সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপির কবর জিয়ারত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!