রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

সাধক আকাতুল্লাহ মণির ওফাত দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সাধক আকাতুল্লাহ মণির ওফাত দিবস পালিত
স্টাফ রিপোর্টার।। গত ২৭ ও ২৮ নভেম্বর’২৫ দুইদিন ব্যাপী ঈশ্বরদীর লক্ষ্মিকুন্ডায় অবস্থিত সাধক শাহ সুফী আকাতুল্লাহ মণি’র ৬ষ্ঠ তম ওফাত দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে সাধু সঙ্গ ও ওরশ মোবারকের আয়োজন করা হয়।
দুইদিনব্যাপী এ’অনুষ্ঠান উদ্বোধন করেন দরবার ও মাজার সংরক্ষণ কমিটি এবং আকাতুল্লাহ মণি দরবার শরীফের প্রধান উপদেষ্টা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
মাজার ও দরবার সংরক্ষণ কমিটির সদস্য সচিব ও আকাতুল্লাহ মণি দরবার শরীফের সভাপতি আইনুল হক হরিণ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাজারের প্রধান খাদেম ডাঃ আব্দুর রহমান ইউনূস, শফী ফকির, মোজাম ফকির, হৃদয় শাহ, ও যুবদল নেতা সোহানুর রহমান কাজিম প্রমুখ।
এ অনুষ্ঠানে ভাব সংগীত পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, ডাঃ ইউনূস, শফী ফকির, মোজাম ফকির, হৃদয় শাহ, রুস্তম ফকির প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কৈকুন্ডা চিশতিয়া কাদরিয়া দরবার শরীফের প্রধান খাদেম পাগল খাজা রিপন ভান্ডারী।
সাধু সংঘে পাবনা, নাটোর, রাজশাহী টাঙ্গাইল প কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা থেকে প্রায় শতাধিক সাধুগুরু অংশ গ্রহণ করেন। আগত সাধুদের দুইদিন ব্যাপী যথাযথ সম্মান ও সেবা প্রদান করার পাশাপাশি স্থানীয় বিপুল সংখ্যক আশেকান জাকেরানের মধ্যে তবারক বিতরণ করা হয়।
সুন্দর সুশৃঙ্খল মনোমুগ্ধকর পরিবেশে দরবার ও মাজার শরীফের পূর্ণ পবিত্রতা রক্ষা করে দুইদিনের এই মহতি অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!