শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

সাংবাদিক রণেশ মৈত্রের শোকসভা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

আমরা দেশকে কিছু দিতে পারলে রণেশ মৈত্রের আত্মা শান্তি পাবে – ডেপুটি স্পীকার

২১ অক্টোবর ২০২২, সংবাদদাতা, পাবনা।

রণেশ মৈত্র সারাজীবন দেশ ও জনগনের কল্যাণে কাজ করেছেন। রাজনৈতিক দল ও চিন্তা-চেতনায় আমাদের সাথে কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকলেও দেশ ও জনগনের কল্যানের প্রশ্নে তিনি আমাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে যেতেন। সাংবাদিকতায় তিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করেন নি। আমরা তাঁর জনকল্যানমূলক গূণাবলি ধারণ করে দেশের জন্য কাজ করে গেলে তাঁর আত্মা শান্তি পাবে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু পাবনা প্রেসক্লাব মিলনায়তনে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্রের এর প্রয়ােণে রেড ভলেন্টিয়ার্স, পাবনার উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শোকসভায় স্মৃতিচারণ করেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন বক্তব্য রাখেন।

ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে ডেপুটি স্পীকার বলেন, রণেশ মৈত্রের সাথে আমি জেল খেটেছি, মিছিল করেছি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতির পিতাকে নিয়ে কথা বলার সুযোগ ছিলো না। এ অবস্থায় আন্দোলনের যতটুকু সুযোগ পেয়েছি, রণেশ মৈত্র ভিন্ন দলের হলেও আমাদের সাথে মিছিল করেছেন, পুলিশের নির্যাতন সহ্য করেছেন।

কর্মের মাধ্যমে রণেশ মৈত্রকে স্মরণীয় করে রাখার প্রসঙ্গে মোঃ শামসুল হক টুকু বলেন, রণেশ মৈত্র ছিলেন জাতির কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি কখনো নীতিভ্রষ্ট হননি, মুক্তি-আন্দোলনের সকল পর্যায়ে লেখনীর মাধ্যমে, রাজনীতির মাধ্যমে দেশের জন্য ভূমিকা রেখে গিয়েছেন। বর্তমান সময়ের রাজনীতিবিদ, সাংবাদিকদের তাঁর মানবকল্যাণের গূনাবলী অনুসরণ করা উচিৎ।

রণেশ মৈত্রের জীবনী পাঠ করেন আখিনুর ইসলাম রিমন এবং শোকসভার শুরুতে তাঁর আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সুলতান মাহমুদের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, জাকির হোসেন, তমিজ উদ্দিন, আব্দুল জব্বারসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শোকসভায় রণেশ মৈত্রের স্মৃতিচারণ করেন । শোকসভায় পাবনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!