রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩

ঈশ্বরদীতে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় ঘটনার প্রতিবাদ জানিয়ে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর শহরের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থা।

ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার আহবায়ক কমিটির সদস্য সবুজ দেওয়ানের সভাপতিত্বে ও মাহফুজুর রহমান শিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি এসএম রাজা, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও জিএস আসাদুর রহমান বিরু, জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগাঠনিক জেলা শাখার সভাপতি সালাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ মহসিন, ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম সবুজ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক শিশির মাহমুদ, সাবেক প্রচার সম্পাদক ইয়াসিন শেখ, সদস্য উজ্জল প্রধান প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। দেশে সাংবাদিক নির্যাতন বেড়ে গেছে। বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না । নাদিম হত্যার পরিকল্পনাকারী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিকরা।এসময় সাংবাদিক নাদিম হত্যায় জড়িত চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তার ও দলীয় পদ থেকে বহিষ্কার করায় প্রধানমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।

মানববন্ধনে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার সদস্যবৃন্দ, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবেরর সদস্যবৃন্দ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যবৃন্দ ও ঈশ্বরদীতে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হন একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!