সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ ::

সন্তানের পিস্তলের গুলিতে এসআই আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

নিজ বাসায় শিশু সন্তানের হাতে থাকা পি’স্তলের মিসফা’য়ারে দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) গু’লিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সের ভেতরের নিজ বাসায় এই ঘটনা ঘটে। গু’লিবিদ্ধ এসআইকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরের নিজ বাসায় ফেরেন এসআই মামুন। এ সময় নিজের ব্যবহৃত সরকারি পি’স্তলটি বিছানার ওপর রেখে তিনি ওয়াশরুমে যান। তখন তার শিশু পুত্র পি’স্তলটি নিয়ে খেলার সময় হঠাৎ মিস ফা’য়ার হয় এবং গু’লিটি এসআই দেওয়ান মামুনের বাম পায়ে বি’দ্ধ হয়।

তিনি জানান, ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ওই ক্লিনিকে গু’লিবিদ্ধ এসআইকে দেখতে যান। এটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!