সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

সতেজ পল্লী উন্নয়ন সমিতির ঈদ সামগ্রী বিতরণ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মুনমুন আক্তার।। ঈশ্বরদীর শাকরেগাড়ীস্থ সতেজ পল্লী উন্নয়ন সমিতি অসহায় দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে। এ উপলক্ষে গত ৩ জুন’২৫ সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক, অক্সফোর্ড একাডেমি ও অক্সফোর্ড চাইল্ড একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ সাঈদ। সতেজ পল্লী উন্নয়ন সমিতির সত্ত্বাধিকারী মোঃ রুবেল হোসেন’র সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এবং সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন’র সঞ্চালনায় শুভেচ্ছা জ্ঞাপন করেন আধ্যাত্মিক গুরু কবি রজব আলী ভান্ডারী ও সরোয়ার মন্ডল। সমিতির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সমিতির অন্যান্য কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!