রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধাদের সন্মান সমুন্নত থাকে–আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন ও মর্যাদা সমুন্নত থাকে——- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি
————
এস এম রাজা।। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন ও মর্যাদা সমুন্নত থাকে।

২২ জুলাই’২৩ সকালে থানা সংলগ্ন কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সর্বশেষ গেজেটে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি। আওয়ামী লীগ সরকারকে আসন্ন নির্বাচনে আবারও ক্ষমতায় এনে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!