শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

শিশু প্রতিবন্ধি নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

ঈশ্বরদীতে নানা কর্তৃক নাতনিকে ধর্ষণের অভিযোগ: পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন,,,,,

#পাবনার ঈশ্বরদীতে নানা কর্তৃক ১৪ বছরের প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের পর নানা মোঃ সূর্য মৃধা (৭০) কে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮মার্চ) ঈশ্বরদী থানায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া পরিদর্শন করেছেন পাবনা জেলা পুলিশ সুপার আকবার আলী মুন্সিসহ থানা পুলিশ।

ধর্ষনের অভিযোগে আটক সূর্য মৃধা উপজেলার সলিমপুরের জয়নগর মধ্যপাড়ার মৃত আকন মিধার ছেলে।

প্রতিবেশি, ভুক্তভোগীর নানী ও থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা যায়, পিতার মৃত্যুর পর ভুক্তভোগি মানসিকভাবে প্রতিবন্ধি নাতনি জয়নগর মধ্যপাড়া নানার বাড়িতে নানির নিকট থাকতো। ঘটনার দিন গত সোমবার (১১ মার্চ) সকাল ১১ টার দিকে ভুক্তভোগি নাতনি নানির কক্ষে শুয়ে ছিল। সে সময় নানি বাড়ির বাহিরে কাজ করছিলেন। বিছানায় নাতনিকে একা পেয়ে মুখ চেপে ধরে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, নানী বাড়িতে এসে নাতনিকে কান্না করতে দেখে কান্নার বিষয় জিজ্ঞেস করে। ধর্ষনের বিষয়টি সেসময় নানীকে জানিয়ে দেয় নাতনি। নানী ঘটনাটি পরিবারসহ আত্মীয় স্বজনকে জানান। কিন্তু কেউ কোন বিচার না করায় অভিযুক্ত নানার শাস্তির দাবীতে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নানী।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগি নাতনির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।নানাকে আটক করা হয়েছে। পাবনা পুলিশ সুপার আকবার আলী মুন্সিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দন করেছে। এবিষয়ে থানায়  মামলা দায়ের করা   হয়েছে।

ছবি কাল্পনিক @everyone

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!