শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ১২ সেপ্টেম্বর, মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না– শিক্ষা মন্ত্রী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১২ সেপ্টেম্বর রোববার থেকেই দেশের স্কুল-কলেজ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, প্রতিষ্ঠান খুলে দেয়ার ক্ষেত্রে সরকার কিছু নির্দেশনা তৈরি করেছে তা অবশ্যই মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও প্রতিদিন ক্লাসে আসবে। এছাড়া বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা সপ্তাহে আপাতত একদিন ক্লাসে আসবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দিনের সংখ্যা বাড়ানো হবে। সম্ভব হলে একেবারেই স্বাভাবিক করে দেয়া হবে। তিনি বলেন, একইভাবে শ্রেণি কার্যক্রমের সময় প্রথমে কম থাকবে। এটি পর্যায়ক্রমে বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কেউ মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না। এটা নিশ্চিত করবে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া শ্রেণি কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে। পুরো পরিস্থিতি মন্ত্রণালয় পর্যবেক্ষণ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!