শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

শাহজাদপুরে এক সাথে ৪ শিশুর জন্ম

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

শাহজাদপুরে একসাথে ৪ কন্যার জন্ম!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা।।

এবার একসাথে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের গৃহবধূ সোনিয়া পারভিন (২৩) !

৩ এপ্রিল বুধবার দুপুর ২ টার দিকে শাহজাদপুরের বেসরকারি ক্লিনিক ইসলামিয়া হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ৪ কন্যার জন্ম দেন সোনিয়া পারভীন । চার নবজাতকের নাম রাখা হয়েছে – লাম, মীম, নূন ও জীম। তাদের মা সোনিয়া পারভীন শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা ভ্যান চালক সবুজের স্ত্রী।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মা ও নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

 

শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব জানিয়েছেন, চারটি বাচ্চার মধ্যে একটির ওজন একেবারেই কম নিয়ে জন্ম নিয়েছে। সেই বাচ্চাসহ সব শিশুকেই অবজারবেশনে রাখা হয়েছে।

 

এদিকে ঘর আলো করে চার সন্তান জন্ম নেয়ার আগে ভ্যান চালক সবুজের ঘরে ১১ মাসের আরও একটি কন্যা সন্তান থাকলেও সবুজ – সোনিয়া দম্পতির পরিবার ও স্বজনেরা সবাই খুশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!