শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

লালপুরে প্রতারক চক্রের তিন সদস্য আটক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  1. লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা।।

নাটোরের লালপুরে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহার কারীদের ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃতরা হলো- লালপুর উপজেলার রহিমপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে পারভেজ মোশাররফ (২৪), জহিরুল ইসলামের ছেলে মোঃ শাকিল আহম্মেদ (২২) ও উদনপাড়া মৃত আলী হোসেনের ছেলে শাহিনুর (২৩)।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া বাজার মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব -৫ সিপিসি -২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃরা দীর্ঘদিন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে। পরবর্তীতে ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো। শুক্রবার নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া বাজার মাদ্রাসার সামনে পাড়া রাস্তার উপর অভিযান চালিয়ে ২টি মোবাল সহ তিন জনকে আটক করে। পরে তাদের নামে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!