শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০

লালপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২

 

স্টাফ রিপোর্টার।। নাটোরের লালপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা ঐ শিক্ষককে বহিষ্কারের দাবিতে
আজ ১৬ মে’২২ দুপুরে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে মানব বন্ধন করেছে।

জানাগেছে, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রেজাউল করিম (জাহাঙ্গীর) দশম শ্রেণির এক ছাত্রীকে পরিক্ষায় পাশ করানোর প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে অবৈধ ও অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্র / ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী সোমবার দুপুরে ওই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ওই শিক্ষকের গ্রেপ্তারসহ স্কুল থেকে বহিষ্কারের দাবি জানায়।

এ ব‍্যাপারে ঐছাত্রীর মা বলেন, পরিক্ষায় পাশ করানোসহ মেসে থেকে পড়াশোনার করানোর কথা বলে আমার মেয়েকে ধর্ষণ করে লম্পট জাহাঙ্গীর। আমার মেয়ের মত সরলতার সুযোগ নিয়ে আর যেন কোন মেয়ের ক্ষতি করতে না পারে, আমি তার দৃষ্টান্ত বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, গত ১৪ তারিখ মৌখিক ভাবে এবিষয়ে অভিযোগ পেলে স্কুলের ম্যানেজিং কমিটিসহ সংশ্লিষ্টদের অবগত করে স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করা হয়। ভুক্তভোগী ছাত্রী অভিযুক্ত শিক্ষককে বিয়ে করতে চায়। শিক্ষক রাজি না হওয়ায় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, গতকাল রাতে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!