শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

লালপুরে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে এনজিও কর্মীর মৃত্যু, থানায় মামলা দায়ের

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

লালপুরে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে এনজিও কর্মীর মৃত্যু
স্টাফ রিপোর্টার।।
নাটোরের লালপুরে জমিতে পোকা দমনের বিষ প্রয়োগ করতে যাওয়ার সময় পাশের জমিতে পাতা ইঁদুর মারার বৈদুতিক ফাঁদে জড়িয়ে দীপক কুমার সরকার (গনেষ) (৫০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার টিটিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দীপক কুমার ওই এলাকার মৃত নরেন সরকারের ছেলে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লালপুর থানায় পিতা-পুত্রের নামে একটি মামলা করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাযায়, শনিবার বিকেলে দীপক সরকার তার নিজের ধানের জমির পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করতে জমিতে যান। জমিতে যাওয়ার সময় তার পাশের আহাদ আলীর ছেলে আকরাম হোসেনের জমিতে গুনার তার দিয়ে তৈরি পাতা ইঁদুর মারার বৈদুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা গিয়ে পড়ে থাকেন। পুলিশ ও এলাকাবাসীর ধারনা ফাঁদের তারগুলি পাতা দিয়ে ঢেকে রাখার কারনে দীপক তা দেখতে না পাওয়া ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হন।
এদিকে জমিতে বিষ প্রয়োগ করার জন্য জমিতে গিয়ে দীপককে রাতেও বাড়িতে ফিরতে না দেখে পরিবারের সদস্য তার খোঁজ করতে শুরু করেন। রাতেই জমিতে গিয়ে পাশের জমিতে পাতা ইঁদুর মারার বৈতিক তারে জড়িয়ে থাকা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে দীপকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দিপক বেসরকারি উন্নয়ন সংস্হা নিউএরা ফাউন্ডেশনের মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নিহতের ভাই ললিন সরকার বাদী হয়ে পাশের জমির মালিক আহাদ আলী ও তার ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে শনিবার রাতেই একটি মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!