বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

লালপুরেে ভেজাল গুরের কারখানা আবিস্কার, গ্রেফতারসহ জরিমানা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

লালপুর সংবাদদাতা।।

 

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে রবিউল ইসলাম (৬০) নামের এক ব্যাক্তিকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম লালপুর উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে রবিউল ইসলাম কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের আদালত।
র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতরিক্তি পুলশি সুপার মর্জিা সালাহউদ্দনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্র্ট মোড় এলাকায় রবিউল ইসলাম এর কারখানায় অভিযান চালায়। এসময় প্রায় ১২ হাজার কেজি ভেজাল গুড়, ১০ কেজি আটা, ১২ কেজি ফিটকিরি ও ৯শ কেজি চিনিসহ গুড় ব্যবসায়ী রবিউল ইসলাম কে আটক করে। পরে আটককৃত রবিউল ইসলাম কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভেজাল গুড় তৈরী ও সংরক্ষনের অপরাধে রবিউল ইসলাম কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেন। এসময় ভ্রাম্যামাণ আদালতের নির্দেশে জব্দকৃত চিনি প্রকাশ্য নিলামে বিক্রয় করে ৫০ হাজার ৪শ টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!