রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

লক্ষীকুন্ডা নৌ পুলিশের ঝটিকা অভিযান, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

লক্ষীকুন্ডা নৌ পুলিশের ঝটিকা অভিযান,পদ্মার শাখা গড়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জন গ্রেফতার
এম এন সরদার।। পদ্মার শাখা গড়াই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় ৫ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। সেই সাথে জব্দ করেছেন সাড়ে ৪৫ লাখ টাকা মূল্যের বালু উত্তোলনের কাজে ব্যাবহৃত ড্রেজার ও বালু বাহী বাল্কহেড।
নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির এর নির্দেশ ও দিক নির্দেশনায় এবং লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক এর তত্ত্বাবধানে এস আই মোঃ জামাল মিয়া সঙ্গীয় এএসআই মোঃ মনসুর আহমেদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর থানাধীন হরিপুর গ্রামস্থ মহিদুল কমিশনারের ইট ভাটার পূর্ব পাশে গড়াই নদীর পূর্ব পাড় হতে আনুমানিক ১৫ মিটার নদীর মধ্য হতে বালু উত্তোলন করার সময় হাতে নাতে তাদের গ্রেফতার ও বালু উত্তোলন ও বহন কাজে ব্যাবহৃত ড্রেজার ও বাল্ক হেড জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা খাদিমপুরের দছিমুদ্দিন সরদারের ছেলে মুনসুর আলী(৪০) আইজ উদ্দীন মালিথার ছেলে শরীফুল ইসলাম (৩৬) সিরাজুল সরদারের ছেলে রাজীব সরদার (২৫) জিয়ারুল সরদারের ছেলে রাসেল সরদার(২৬) ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর ১২ মাইলের লাল চাঁদ মোল্লার ছেলে জিয়া রুল ইসলাম (৪০)।
এব্যাপারে এস আই জামাল মিয়া বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!