বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

রামপাল প্রেসক্লাবের সভাপতি কারাগারে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

খুলনা সংবাদদাতা।।

খুলনা থানায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আজ বৃহষ্পতিবার সাংবাদিক এম এ সবুর রানাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এর আগে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। সবুব রানা রামপাল উপজেলার সিংগড় ঘুনিয়ার মৃত ডাঃ আজিজ মোল্লার ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেস ক্লাবের সভাপতি।
আদালত সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল এনটিভি’র খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সির ব্যবহৃত ফেসবুক আইডি থেকে খুলনা সিটি মেয়রের বিপক্ষে একটি স্ট্যাটাস দেয়া হয়। যে কারণে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। ওই ঘটনার পরে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা থানায় দু’জন সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ঐ দিন রাতে এনটিভি খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন।
বৃহস্পতিবার এ মামলার অপর আসামি সাংবাদিক এম এ সবুর রানা জামিনের জন্য আদালতে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক শাহীদুল ইসলাম তার আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আসামি পক্ষের আইনজীবী বেলাল হোসেন জানান, জামিনের জন্য আবেদন করলে নিম্ন আদালতে না মঞ্জুর করেছেন। তিনি এ জন্য উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!