বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

রাতে গৃহবধু নারকেল গাছের মাথায়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১

নিজের অজান্তেই নারিকেল গাছে গৃহবধূ! নামালো ফায়ার সার্ভিস

ঝিনাইদহ: ‘জ্বিনের আছরে’ রাতে নিজের অজান্তেই নারিকেল গাছের মাথায় উঠে পড়েন তাহমিনা খাতুন (২২) নামে এক গৃহবধূ! খবর পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
ঘটনাটি বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামে ঘটে।
তাহামিনা একই গ্রামের মো. হাসানের স্ত্রী।
ওই গৃহবধূর পরিবার জানায়, জ্বিনের সমস্যা আছে তাহমিনার। জ্বীন-ই তাকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে নিয়ে নারিকেল গাছের মাথায় উঠায়।
তবে চিকিৎসকরা বলছে, তাহমিনা মানসিক বিকারগ্রস্ত রোগী। তার মানসিক রোগ বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের দ্বারা চিকিৎসা প্রয়োজন।
জানা গেছে, আগে থেকেই জ্বিনের সমস্যা রয়েছে তাহমিনার। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হঠাৎ তাহমিনাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি নারিকেল গাছের মাথার ওপর থেকে আওয়াজ আসে— ‘আমাকে নামা, নিয়ে গেলো আমাকে’। পরে গাছটির মাথায় টর্চলাইট মেরে দেখা যায়, গাছের মাথায় বসে আছেন তাহমিনা! এ অবস্থায় তাকে নামানোর সব চেষ্টা বিফলে গেলে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর তাহমিনাকে গাছের মাথা থেকে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
গাছ থেকে গৃহবধূকে নামানো বিষয়টি নিশ্চিত করে মহেমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রমেশ কুমার সাহা বাংলানিউজকে জানান, গাছ থেকে নামানোর সময় তাহমিনার জ্ঞান ছিল না। উদ্ধার কাজ শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহের সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন বাংলানিউজকে জানান, জ্বিন বা পরী নয়, মানসিক সমস্যার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এ ধরনের রোগীদের উন্নত চিকিৎসার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া আবশ্যক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!