শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

যাত্রী বোঝাই বগি রেখেই চলে গেল উপবন এক্সপ্রেস ট্রেন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

যাত্রীবোঝাই একটি বগি রেখেই স্টেশন ছেড়ে গেছে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন।

রোববার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এমন ঘটনা ঘটে। ফেলে রেখে যাওয়া বগিতে থাকা যাত্রীরা টিকিট কেটেও যেতে পারেননি গন্তব্যে।

বাংলাদেশ রেলওয়ে ঢাকা কন্ট্রোল অফিস জানায়, উপবন এক্সপ্রেস ট্রেনটি ১২টি কোচ নিয়ে চলাচল করে। রোববার অতিরিক্ত যাত্রী চাহিদা থাকায় ১৩টি কোচ নিয়ে সিলেট থেকে ঢাকায় আসে। অতিরিক্ত কোচটিকে সংযুক্ত বিচ্ছিন্ন করতে দেরি হওয়ায় ট্রেন ছাড়তে ঘণ্টাখানেক বিলম্ব হয়েছে। যেহেতু এটা এক্সট্রা কোচ, স্বাভাবিকভাবেই এটা যাত্রা করবে না। ফলে কোচটি রেখেই ট্রেন আবার সিলেট অভিমুখে যাত্রা করেছে।

 

এদিকে কোচটিতে থাকা যাত্রীরা রেলওয়ের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!