শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার লালপুরে টিকটকার গ্রেফতার ঈশ্বরদীতে মাদকসহ পিতাপুত্র গ্রেফতার মাদকসহ গ্রেফতারকৃত আসামি ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপি নেতা গ্রেফতার গাজীপুরে এক বাড়িতে ৫ জনকে গলা কেটে হত্যা

যশোরের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান তোতা আর নেই

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১

 

 

 

দৈনিক ইনকিলাব পত্রিকার যশোর ব্যুরো প্রধান ও বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান তোতা আর নেই। স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৩ জুলাই বিকালে স্ট্রোক করলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দায়িত্বরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা গুরুতর দেখে ইনসেটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করান। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার ছেলে শাহেদ রহমান জানান, বাবা বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। এর মধ্যে তার করোনা টেস্ট করানো হয়। টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে। ৩ জুলাই দুপুরে বাসায় তিনি স্ট্রোক করেন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেলও মারাত্মকভাবে কমে যায়। আজ ভোরে তিনি আল্লাহ রাব্বুল আল আমিনের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। তার জানাজা ও দাফনের বিষয়টি পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

এদিকে, মিজানুর রহমান তোতার মৃত্যুতে গভীর শোক ও রুহের মাগফিরাত কামনা করেছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব পত্রিকায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মিজানুর রহমান তোতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!