রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
————————–
মুনমুন আক্তার|| গত ২৬ ফেব্রুয়ারী’২৩ ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনছুর রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ’উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচীব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মালিথা।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জহুরুল ইসলাম মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত এ’সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও তাঁর কর্মময় জীবন সম্পর্কে জ্ঞান গর্ব বক্তৃতা দেন বিদায়ী প্রধান শিক্ষক মোঃ মনছুর রহমান। শিক্ষকদের পক্ষ থেকে কাব্যিক বক্তব্য উপস্থাপন করেন কবি এএইচটি আব্দুর রাজ্জাক। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রুমন ও খুসবু। এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটি, অতিথি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে স্মৃতির নিদর্শন স্বরূপ উপহার সামগ্রী প্রদান ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!