শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ভেড়ামারায় ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম বার্ষিকী পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২

ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী-২০২২ উৎযাপিত

ভেড়ামারা প্রতিনিধি।।
আজ সোমবার ৮ ই আগষ্ট-২০২২ ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী-২০২২ উৎযাপিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ।

জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, সহকারী প্রোগামার আলমগীর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন জাতীয় মহিলা ‘র সমন্বয়ক মোহাঃ আসমান আলী। জাতীয় মহিলা সংস্থা’র নির্বাহী কমিটির সন্মানিত সদস্য, প্রশিক্ষণার্থী সহ অফিসের সবাই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!