সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার

ভেড়ামারায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

ভেড়ামারায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রানা ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভেড়ামারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করুণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য (যুগ্ম সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাহমুদুল কবীর মুরাদ, তিনি বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রয়োজন। সকলকে সঙ্গে নিয়ে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করতে হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি, আমরা যখন থেকে বাজার থেকে বাজার করি তখন থেকে মূলত খাদ্যের নিরাপত্তা শুরু করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব খাদ্য মন্ত্রণালয় সোহেলুর রহমান খান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, সিনিয়র কনসালটেন্ট, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প আইয়ুব হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ব্যবসায়িক, হোটেল রেস্টুরেন্টের মালিক, বেকারির মালিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!