শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

ভাঙ্গুড়ায় নব- নিযুক্ত ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

 

স্টাফ রিপোর্টার:পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামানের সাথে ভাঙ্গুড়া উপজেলার জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ,পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি প্রমুখ।

 

এদিন দুপুরে প্রাথমিক শিক্ষার মান্নোয়নে উপজেলার ৯৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথেওমতবিনিময় করেন জেলা প্রশাসক।এসময় তিনি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।এছাড়া উপজেলার চরভাঙ্গুড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে উপকারভোগী পরিবারগুলোর শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

সভায় জেলা প্রশাসক বলেন,সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মপরিকল্পনা করেন,সেগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের।এ ক্ষেতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন,‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণ’।২০৪১ সালের মধ্যে এটি আমাদের স্মার্ট বাংলাদেশ হবে।সেজন্য আমাদের সরকারি কর্মকর্তাদের ভূমিকা রয়েছে।পাশাপাশি প্রত্যেক শ্রেণি-পেশার মানুষেরও দায়িত্ব রয়েছে।

 

তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশকে আমাদের যে ভবিষ্যত প্রজন্ম নেতৃত্ব দেবেন।সেই ভবিষ্যত প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।শুধু শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না।তাঁদের মধ্যে যেন দেশপ্রেম থাকে,মানবতাবোধ থাকে।তাহলেই তাঁরা নেতৃত্ব দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!