শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ভাঙ্গুড়ায় অটোরিকশা ছিনতাই

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

ভাঙ্গুড়ায় যাত্রীবেসে অটোরিকসা ছিনতাই

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃপাবনার ভাঙ্গুড়ায় যাত্রীবেসে অটোরিকসায় উঠে(চার্চব্যাটারিচালিত)কৌশলে অটোরিকসাটি নিয়ে পালিয়েছে সংঘবদ্ধ প্রতারক-দুবৃর্ত্তগং।ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৬সেপ্টেম্বর) রাত্রি প্রায় সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া পৌরসদরের বড়াল ব্রিজ রেলস্টেশন বাজার পুরাতন ডাকবাংলো মোড়ে।জানা গেছে, চাটমোহর পৌরসভার মথুরাপুর মহল্লার আব্দুর রাজ্জাকের পুত্র অটোচালক কিশোর স্বপন মিয়া(১২)।

ঘটনার সূত্রে ভাঙ্গুড়া থানা পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে দুই ব্যক্তি চাটমোহর রেলবাজার মোড়থেকে তার অটোরিকসাটি যাত্রীবেসে ভাড়া নেয়। চাটমোহর রেলস্টেশন মোড় থেকে অটোরিকসা চালিয়ে বেলা প্রায় দু’টার দিকে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বাজারে গিয়ে অটোরিকসা থামিয়ে ঘন্টার অধিক সময় অবস্থান করে। প্রতারক চক্র সন্ধ্যা নামলে অষ্টমনিষা বাজার পুনরায় ভাঙ্গুড়া সদরের দিকে যাত্রা করে রাত্রি প্রায় সাড়ে সাতটার দিকে শহরের শরৎনগর বাজার পুরাতন ডাকবাংলো চত্বরে পৌঁছায়। ওই সময় যাত্রীদের একজন চালক স্বপন মিয়ার কাছ থেকে অটোরিকসার চাবি নিয়ে গাড়িতেই বসে থাকে। এ সময় অন্য একজন যাত্রী অটোচালক স্বপন মিয়াকে চা খাওয়ার কথা বলে বড়াল বেইলি সেতুর উপর দিয়ে পশ্চিম পাড়ে নিয়ে যায়। এই সুযোগেই প্রতারক চক্র কৌশলে তাঁর অটোরিকশাটি চালিয়ে অজানার উদ্দ্যেশে চম্পট দেয়।ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারক-দুবৃর্ত্তদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!