শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ভাঙ্গুড়ায় ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম উদ্বোধন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ভাঙ্গুড়ায় নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য কার্যক্রমের উদ্ধোধন

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধিঃঐহিত্যবাহি চলনবিল অঞ্চলের তৃণমূল পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা উন্নতির দৃঢপ্রত্যায়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শহরে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অত্যান্ত মনোরম পরিবেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্ময়ে গঠিত ‘ নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য সেবার উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর)সকাল ১১টায় নব উদ্যোমে আধুনিক সেবার প্রত্যয় নিয়ে উৎসব মুখর পরিবেশে লালফিতা কেটে ‘ নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এর মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।উদ্ধোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন, যথাক্রমে,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন।
এ সময় স্বাগত বক্তব্যে ‘ নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল মালেক নান্নু বলেন, ভাঙ্গুড়া অঞ্চলের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও নিভূল পরীক্ষা-নিরীক্ষার জন্য এ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান করা হয়েছে। এখানে এসে আপনারা সকলে এবং আপনাদের প্রিয়জনদের সেবা সূলভ মূল্যে সেবা নিতে পারবেন। তিনি আশা প্রকাশ করে আরোও বলেন, এ প্রতিষ্ঠান থেকে পরিচ্ছন্ন ও দক্ষতার সাথে সেবা গ্রীহিতাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও মোনাজাতের মাধ্যমে নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!