শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকা ঘাতে প্রাণ হারালো একজন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শ্রমিক নিহত

সাভার সংবাদ দাতা।।

 

সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সাভারের ডগরমোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা ঘটে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।হাসান একটি জুতার কারখানায় চাকরি করতেন।

এসআই সুদীপ কুমার গোপ জানান, ব্রাজিলের খেলা শেষে হারজিৎ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন এক দর্শক। এ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজের ইমার্জেন্সি ডাক্তার জানান, রাত ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে আনা হয় হাসানকে। তার কোমরে দুটি গভীর ক্ষতের চিহ্ন ছিল। হাসপাতালে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে সাভারের ডগড়মোরা এলাকা। তার সঙ্গে কয়েকজন আরও কযেকেজন লোক এসেছিলেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা অভিযানে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!