বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

বেগম খালেদা জিয়া করণ আক্রান্ত?

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

আইসিডিডিআর,বি-তে পরীক্ষার জন্য গতকাল শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়।

নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা যায় তার করোনা পজিটিভ।

তবে তার করোনা পরীক্ষার তথ্য জানেন না বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, দলের মহাসচিব ও প্রেস উইংয়ের কর্মকর্তারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি এখনও বিষয়টি নিশ্চিত নই। মিডিয়া থেকে খবর পাচ্ছি। নিশ্চিত হয়ে জানাবো।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের সঙ্গে কথা বলে জেনেছি এটা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। করোনা পজিটিভের বিষয়টি আমাদের এখনো জানা নেই।’

খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসক ডা. মামুন বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গতকাল তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। রক্ত নেওয়ার সময় আমি উপস্থিত ছিলাম। আমি উপস্থিত থাকাকালীন কোভিড পরীক্ষার কথা আলোচনা হয়নি।

আজ দুপুর ২টায় আমি আবার ম্যাডামের বাসায় যাব। তখন প্রকৃত অবস্থা জানতে পারব

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!