শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০

বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
ডেস্ক রিপোর্ট।। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ (মরণোত্তর) ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে (মরণোত্তর) এ পদক দেওয়া হচ্ছে।

এছাড়া মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ভূমিকার জন্য অধ্যাপক ড. জহুরুল করিম, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনুন), পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবা বা জনসেবায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদারকে (মুকিত মজুমদার বাবু) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!