বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির ৭২তম জন্মদিন উদযাপিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

এমএন সরদার।। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হলো বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির ৭২ তম জন্মদিন। গত ৩০ অক্টোবর ‘২০ এ দিবসটি উদযাপনের জন্য ঈশ্বরদী শহরের আকবরের মোড়ে অবস্থিত নুরুজ্জামান বিশ্বাস এর নিজ বাড়িতে কেক কাটার আয়োজন করা হয়। পারিবারিকভাবে আয়োজিত এই অনুষ্ঠানে এমপি নুরুজ্জামান বিশ্বাসের স্ত্রী-পুত্র-কন্যাসহ দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিশেষ মোনাজাত করা হয় এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নবনির্বাচিত এমপি নুরুজ্জামান বিশ্বাসের ৭২ তম জন্মদিন আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের ক্ষেত্রে তাঁর সন্তান যুবলীগ নেতা দোলন বিশ্বাস ও শ্যালক কৃষক নেতা সাবেক ভিপি মুরাদ মালিথার অনন্য ভূমিকা রয়েছে বলে জানা গেছে। এই দিবসটি উদযাপনের ক্ষেত্রে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন পরম করুনাময় আল্লাহর অশেষ রহমতে আজকের এই দিনে আমার জন্ম গ্রহণ বিশেষ সৌভাগ্য বলেই আমি মনে করি কারণ এই দিনে আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই সালাম জন্মগ্রহণ করেন। দেশব্যাপী আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের আয়োজন করায় আপ্লুত হন এবং বিশেষভাবে আয়োজক সকল শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব নুরুজ্জামান বিশ্বাস আজকের বিশেষ দিনে ঈশ্বরদী-আটঘরিয়া উন্নয়নের জন্য তার প্রাণপণ প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!