বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল

বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে জংসন ডিডিপির শোক প্রকাশ।

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে জংসন ডিডিপি ও গুরু আশ্রমের শোক প্রকাশ
———-
এম এন সরদার।। বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্যসচিব সাপ্তাহিক জংসন সম্পাদক,ডিডিপি ও গুরুআশ্রম এর চেয়ারম্যান জনাব এসএম রাজা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান গতকাল শক্রবার রাত সাড়ে আটটায় রাজধানীর ইস্কাটন রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বহু রোগে ভুগছিলেন। আজ মীরপুর বুদ্ধি জীবী কবর স্হানে তাকে সমাহিত করা হবে।
জনাব এস এম রাজা স্মৃতি চারন করে বলেন, ১৯৮৪ সালে শ্রদ্ধা ভাজন রাহাত খানের সাথে আমার প্রথম পরিচয় হয় ঢাকার স্কাউট ভবনে গনস্বাস্হ আয়োজিত একটি সেমিনারে। তিনি তখন দৈনিক ইত্তেফাকের দায়িত্ব পালন করতেন। আমার অফিস আর তার অফিস পাশাপাশি হওয়ায় সুযোগ পেলেই তার কাছে যেতাম। অনেক সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠানে এক সঙ্গে অংশ গ্রহণের সুযোগ হয়েছে। তিনি ছিলেন ধৈর্য শীল একজন নীরব বিপ্লবী মানুষ। তার অনুপ্রেরণা আমার চলার পথে স্মরনীয় হয়ে থাকবে।ন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!