মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল

বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি

আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিআরইসি)। পাইকারি পর্যায়ে আগের দামই বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানা গেছে।
বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘বিতরণ কোম্পানি, ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ ও পিডিবির আবেদনে তথ্যের অস্পষ্টতা থাকায় বিদ্যুতের দামবৃদ্ধির আবেদন বিবেচনা করা হয়নি।’
এর আগে গত ১১ অক্টোবর বিইআরসি সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনের ভিত্তিতে গত ১৮ মে বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে তারা। ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। পরবর্তীতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বিষয়টি জানানো হয় সরকারের তরফ থেকে।’
আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে বিদ্যুতের দাম ঘোষণা করার কথা। সেই হিসাবে আজ বিদ্যুতের দাম ঘোষণা করার কথা জানায় বিইআরসি। সেই ঘোষণায় আজ তারা জানাল যে, আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!