সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তুহিন এর মুক্তিতে আর বাধা নেই

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার।।
দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তির বার্তা পেলেন পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম তুহিন।
১০ এপ্রিল ২০২৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপন যার নং ৫৮.০০.০০০০.০৮৫.৩৪.০০২.২৫-১০০ তে ২৯ জন কয়েদির মুক্তির কথা বলা হয়েছে। এদের মধ্যে শরিফুল ইসলাম তুহিন এর নামও রয়েছে।
কারাবিধি ১খন্ডের ৫৬৯ নং বিধি মোতাবেক ২৯ জন কয়েদীকে অবশিষ্ট কারাদন্ড ফৌজদারি কার্যবিধি ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক সাজা মওকুফ করা হয়েছে।
ঈশ্বরদীর সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলামের মুক্তির খবরে এলাকায় জনগণের মধ্যে খুশির আমেজ বইতে শুরু করেছে। ইতোপূর্বেই তার মুক্তির খবরে মোড়ে মোড়ে রাস্তায় বিভিন্ন জায়গায় পোষ্টার, ফেসটুন টাঙিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা। আজ বিকেলে আনন্দ মিছিলও করেছেন নেতাকর্মীরা।
শরিফুল ইসলাম তুহিন এর মামা ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ সুলভ মালিথা জানান, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখার প্রকাশিত প্রজ্ঞাপনে মো. শরিফুল ইসলাম তুহিন এর সাজা মওকুফ করা হয়েছে। আশা করছি অল্পদিনের মধ্যে সে আমাদের মাঝে ফিরে আসবেন।
উল্লেখ্য দ্রুত বিচার ট্রাইবুনাল মামলা নং-১১/২০০৫, জি.আর মামলা নং-১১৯/২০০৩ এ সাজাপ্রাপ্ত হয়ে যাবতজীবন কারাভোগ করছিলেন তিনি। ইতোমধ্যে তিনি ২০ বছরের বেশি সময় সাজা ভোগ করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!